‘ড্রোন হামলা বৈধ’

সম্ভাব্য জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে চালানো চালকবিহীন বিমান (ড্রোন) হামলাকে বৈধ, নীতিসম্মত ও সুবিবেচনাপ্রসূত এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নেই ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে। সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এসব হামলা বৈধ ও নীতিসম্মত এবং অবশ্যই সুবিবেচনাপ্রসূত।’ —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তিনি আরো বলেন, আল কায়েদার জঙ্গিদের ওপর চাপ অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার অনড়।