নবীনগর প্রেসক্লাবে নির্বাচন সম্পন্ন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ৬টি পদে এ নির্বাচন হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুব আলম লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ,কে,এম আসাদুজ্জামান কল্লোল। সহ-সভাপতি দুইটি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আক্কাছ আলী ও এ,কে.আজিজুল ইসলাম বাচ্চু। সাহিত্য ও সাংস্কৃতিক পদে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন মনির। ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে মোঃ আবদুল হাদী। ৫টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সোরাফ। অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাবু। দপ্তর ও প্রচার সম্পাদক খান জাহান আলী চৌধুরী। নির্বচন কমিশানের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ। নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।