ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
গত সোমবার হরতাল চলাকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, মহিলা আওয়ামী লীগের নেত্রী আয়েশা আক্তার তুলি, তাহমিনা আক্তার মোল্লা, দ্রীেপদী দেবী আগারওয়াল,পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক একরামুক হক,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।