দোহাজারীতে পুলিশ ও মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়
দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর লট এলাহাবাদ এলাকায় গত বুধবার পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উপজেলার কাঞ্চনগর ৪১ নং লট এলাহাবাদ গুল্যাছড়ি পাহাড়ে ৪ মাদক ব্যবসায়ীকে পুলিশ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে। এসময় কৌশলে ৩ মাদক ব্যবসায়ী সটকে পড়ে । পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ লিটার মদ, ১টি কিরিচসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ওশাই সিংহ (৩৭) । সে বান্দরবান জেলার ওথাই সিংহ এর ছেলে বলে জানা গেছে ।