গজারিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও কনসার্ট
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
মাদককে না বলি’ স্লোগানে গজারিয়া উপজেলার ভবেরচর হাই স্কুল মাঠে বুধবার মাদক বিরোধী বিরাট সমাবেশ ও কনসার্ট হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে মাদকবিরোধী এই আয়োজনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খান।
বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতুল্লাহ খান তোতা, ইউএনও কামরুননাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল হক মজনু, বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি মেজর (অব.) মো. জসিমউদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহিম, সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সোলেমান দেওয়ান, আমিরুল ইসলাম, ওসি মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাসির উদ্দিন মিয়াজি।