ফ্লোর হকিতে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫০
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস ফ্লোর হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ২৯ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার পিয়ংচং শহরে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন কানাডাকে হারিয়ে শিরোপা জয় করেছে। গোল দুটি করেন সুজন। এই প্রথমবারের মতো এমন একটি শিরোপা জয় করেছে বাংলাদেশ।
শীতকালিন এই গেমসটি বরফ আচ্ছাদিত শহরের সিনথেটিক টার্ফে হয়ে থাকে। একারণে বাংলাদেশে ফ্লোর হকির প্রচলন নেই। বিকেএসপির ইনডোর ফ্লোরে সিনথেটিক ফ্লোর রয়েছে। বিভিন্ন ইনডোর গেমস খেলার জন্য। সেখানে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা দুই মাস ফ্লোর হকির অনুশীলন করে কোরিয়া থেকে সাফল্য এনে তাক লাগিয়েছে। গেমসের সাতটি ডিসিপ্লিনের একটি ফ্লোর হকি। ২২টি দেশ ফ্লোর হকিতে লড়াই করার জন্য বুদ্ধি প্রতিবন্ধীদের মেধা যাচাইয়ে তিনটি স্তরে মেধা যাচাই পরীক্ষা দিয়ে চারটি গ্রুপ নির্ধারণ করা হয়। টি-ফোর গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, কানাডা, নাইজেরিয়া, মালয়েশিয়া। গ্রুপ ম্যাচে কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। নাইজেরিয়াকে ২-১, মালয়েশিয়াকে ৫-০, আর্জেন্টিনাকে ৮-০ গোলে হারিয়েছে। ফাইনালে কানাডাকে হারিয়ে প্রতিশোধ নেয় বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা।
দলনেতা ছিলেন ইসহাক ভুঁইয়া, হেড কোচ জাহিদ হোসেন রাজু, সহকারী কোচ সোহেল রানা, আব্দুল সেলিম। খেলোয়াড়রা হলেন ঃ আশিকুল ইসলাম রাসেল, রুবেল হোসেন, ফেরদৌস ইকরাম ফয়সাল, লাভেল জাভিয়াদ, মাহমুদ হোসেন, তরিকুল ইসলাম, কামরুল হাসান দিপু, সুজন আহমেদ, আরিফ হোসেন মন্ডল, জাহিদুল ইসলাম তুহিন, স্বপন মিয়া, রাজিব শেখ, নুরুজ্জামান, আল আমিন।