চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ সোমবার শুরু
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
এখন চলছে পেশাদার ফুটবল লিগ। এরই মধ্যে বাফুফে সোমবার থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ১১ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। পরদিন বিকাল তিনটা থেকে খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। কয়েকটি খেলা হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ওয়ারী, বাড্ডা জাগরণী, অগ্রণী ব্যাংক, উত্তর বারিধারা, ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী।