ক্রিকেটারদের পাওনার ২য় কিস্তি বিসিবিকে বুঝিয়ে দিলো রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা মেনে আগের সপ্তাহে দেশি-বিদেশি ক্রিকেটারদের পাওনার এক চতুর্থাংশ অর্থ ক্রিকেট বোর্ডকে পরিশোধ করে দুরন্ত রাজশাহী। নতুন নিয়ম অনুযায়ী এবার টুর্নামেন্টের মাঝ পথেই ক্রিকেটারদের পাওনার দ্বিতীয় কিস্তি বিসিবিকে বুঝিয়ে দিয়েছে, দুরন্ত রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এর মানে ক্রিকেটাররা পঞ্চাশভাগ অর্থ আগামী সপ্তাহের মধ্যেই বিসিবি থেকে বুঝে পাবেন। প্রথম দল হিসেবে পঞ্চাশ শতাংশ অর্থ বুঝিয়ে দেয়ার কৃতিত্ব দুরন্ত রাজশাহীর। বিসিবি-র নির্দেশনা মেনে বাকি পঞ্চাশভাগ অর্থ বেঁধে দেয়া সময়ের অনেক আগেই দেয়ার ঘোষণা দিয়েছে, দুরন্ত রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। খবর বিজ্ঞপ্তির।