সন্দ্বীপে কাবাডি
পূর্ব সন্দ্বীপ স্কুল চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৩
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে দ্বীপ অঞ্চল সন্দ্বীপ উপজেলায় সাতটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা সাতটি কাবাডি দলের মধ্যকার প্রতিযোগিতার ফাইনালে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৬৯-৪৯ পয়েন্টে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গত সোমবার অনুষ্ঠিত হয় খেলাটি।