সাবেক প্রতিমন্ত্রী মিলনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

চার দলীয় জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনকে আবারো গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ জিজ্ঞাসাবাদের সময় মিলনের স্ত্রী নাজমুন্নাহার বেবীর হাজির হওয়া কথা থাকলেও তিনি আসেননি। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ জানান, ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির আমলনামা খুঁজতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।