রামগঞ্জে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১০

গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের মৌলভী বাজারের চিতৌষী সড়কে জামায়াত শিবির ও ছাত্রলীগের মধে সংঘর্ষ হয়েছে। এসময় দুই পুলিশসহ ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের ৮ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে জোহরের নামাজ শেষে উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামগঞ্জ উপজেলার সোনাপুরের মৌলভীবাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের চিতৌষী সড়ক এলাকায় পৌঁছলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। এতে আওয়ামী লীগ ও শিবিরের মাঝে সংঘর্ষ বেধে যায়। এসময় শিবিরকর্মী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ওমর ফারুক ও মিরন আহত হয়। এসময় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা মাজহারুল ইসলাম, ওমর ফারুক, রায়হান ও জহির উদ্দিনকে আটক করে। কিছুক্ষণ পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ খবর পায়— জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী স্থানীয় মৌলভীবাজার মসজিদে অবস্থান করছে। ছাত্রলীগ কর্মীরা মসজিদটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌর জামায়াতের সেক্রেটারী এমরান হোসেন, ওয়ার্ড শিবিরের সভাপতি হাছান পাল, জামায়াত কর্মী নেছার আহম্মেদ ও হাসানুল বান্নাসহ ৪ জনকে মসজিদ থেকে আটক করেন। এসময় ইট পাটকেল নিক্ষেপে ওয়ার্ড কাউন্সিলর লেদু মালসহ দুই কনস্টেবল মারাত্মক আহত হন