তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো:নুরুল হক, প্রভাষক
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, জেএসসি পরীক্ষা-২০১৯ উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি মডেল প্রশ্ন । আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো-
১.“সংযুক্তিই উত্পাদনশীলতা”-উক্তিটি কার?
ক) ড.জাফর ইকবালের খ) ড. ইকবাল কাদিরের
গ) ড.ইমন হোসেনের ঘ) ড.ইকবাল হোসেনের
২.আউটসোর্সিং এর জন্য অত্যাবশ্যক কোনটি?
ক) রাউটার খ) ইন্টারনেট গ) সুইচ ঘ) পেনড্রাইভ
৩.বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?
ক) টিটি খ) এমটি গ) মোবাইল ব্যাংকিং ঘ) ডিডি
৪. ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত?
ক) ১০ কোটি খ) সাড়ে ১০ কোটি
গ) ১১ কোটি ঘ) সাড়ে ১১ কোটি
৫. নিচের কোনটি দ্বিমুখী পদ্ধতির উদাহরণ?
ক) টেলিফোন খ) টেলিভিশন গ) রেডিও ঘ) পত্রিকা
৬. যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি কয়ভাগে ভাগ করা যায়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৭.স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করা হয় নিচের কোনটিতে?
ক) মালামাল সুসজ্জিতকরণে
খ) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব প্রদানে
গ) হিসাব-নিকাশে ঘ) ভিডিও এডিটিংয়ে
৮.বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?
ক) www.bangladesh.info.gov.com
খ) www.bangladesh.gov.bd
গ) www.bangladesh.gov.bd.com
ঘ) www.bangladesh.gov.bd.info
৯. EPOS এর পূর্ণরূপ কী?
ক) E-point of sale
খ) Electonic point of sale
গ) Electric point of sale
ঘ) Emergency point of sale
১০. PLAএর পূর্ণরূপ কী?
ক) Programmable Logical Array
খ) Programm Logical Array
গ) Programmable Logic Array
ঘ) Programmable Logic Area
১১. FPGAএর পূর্ণরূপ কী?
ক) Field Programmable Gate Arrays
খ) Field Program Gate Arrays
গ) Field Programmabel Gate Arrays
ঘ) Field Procedure Gate Arrays
১২.সভ্যতা এগিয়ে যাওয়ার কারণ কী?
i. মানুষের নতুন কিছু বের করার আগ্রহ
ii. গবেষণা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩.নিচের কোনটি কম্পিউটারের মত কাজ করে?
i. FPGA ii.PLA iii.মাইক্রোকন্ট্রোলার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪.গবেষণার শেষ ধাপ কোনটি?
ক) তথ্য সংগ্রহ খ) তথ্য সংরক্ষণ
গ) গবেষণা ঘ) উপস্থাপন
১৫. টেলিমেডিসিনের ফলাফল-
i.দ্রুত ii. ব্যয়বহুল iii. সহজতর
ক) i ও ii খ)i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর:১খ) ২ খ) ৩গ) ৪ খ) ৫ ক) ৬ ক) ৭ খ) ৮ খ) ৯ খ) ১০ গ) ১১ ক) ১২ ঘ) ১৩ ঘ) ১৪ ঘ) ১৫.খ