বৃহত্তর চট্টগ্রামে কাল জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
জামায়াতে ইসলামী বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। শিবিরের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে ৪ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এবং সমাবেশ করতে না দেয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এমপি বলেন, সরকার জামায়াত-শিবিরকে নিয়মতান্ত্রিক সভা-সমাবেশ করতে বাধা দিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার হরণ করেছে। এছাড়াও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারী আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।