বানারীপাড়ায় আর্সেনিক বিষয়ে ওয়ার্কশপ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
বানারীপাড়ায় উপজেলা আর্সেনিক মিটিগেশন কমিটির ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিরুন্নেছা, ডা. মারুফুর রহমান, ডা. যতীন চন্দ্র রায়, ডা. গৌতম সেন, ডা. মাহাবুব আলম, ইউপি চেয়ারম্যান আবুল হাসান বালী, আ. জলিল ঘরামী, শহিদুল ইসলাম ও সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমুখ।