বরগুনায় সবার জন্য খাদ্য প্রকল্পের সভা

বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে সমপ্রতি সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের আওতায় আয়লা পাতাকাটা ইউনিয়ন লোকমোর্চা সদস্য ও স্থানীয় সমাজসেবকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অক্সফ্যামের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ও গভার্নেন্স কোয়ালিশনের সহযোগিতায় এনএসএস এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। আয়লা পাতাকাট লোকমোর্চার সভাপতি মো: মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যান মীর নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো: ইব্রাহিম শরীফ, সাংবাদিক জিয়াউল হক, তাসলিমা এলেনুর, রুশিয়া বেগম প্রমুখ। কোর্স পরিচালনা করেন এনএসএস’র স্বেচ্ছাসেবক মো. জাকির হোসেন।