ন্যায় বিচারের স্বার্থে আইনি সহায়তা দেয়া দরকার

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ একে এম জুলফিকার আলী বলেছেন, অর্থের অভাবে নারী শিশু ও বৃদ্ধরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন না। ন্যায় বিচার পাওয়ার জন্য সরকার লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে। এ বিষয়টি অসহায় বিচার প্রার্থীদের নিকট পৌঁছানোর দায়িত্ব প্রত্যেক সচেতন নাগরিকের। সমপ্রতি জেলা জজ আদালতের হল রুমে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফিকুল আলম চৌধুরী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও জেলা লিগ্যাল এইড কো-অর্ডিনেটর এডভোকেট মুরলী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন এনজিও আবাস প্রতিনিধি বাহাউদ্দিন সেলিম, এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাশ বৈষ্ণব, এনজিও প্রতিনিধি শেখ সুমা জামান, আমিনুল ইসলাম, এডভোকেট আব্দুল আজিজ সোহেল, এডভোকেট অমিত রায়, মুখলিছুর রহমান, ফরিদা আক্তার প্রমুখ।