নবম-দশম শ্রেণির পড়াশোনা

রসায়ন

মো. আসমাউল বিশ্বাস, প্রভাষক

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ, ঢাকা

অনুধাবনমূলক

 

গ্যাসীয় পদার্থের গলনাংক ও স্ফুটনাংক নিম্নমানের: গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্ত:আণবিক দূরত্ব বেশি  থাকে। আন্ত:আণবিক আকর্ষণ বল কম থাকে। তাই এদেরকে গলাতে অথবা স্ফুটন ঘটাতে কম পরিমাণ তাপশক্তির প্রয়োজন হবে।

তাই গ্যাসীয় পদার্থের গলনাংক ও স্ফুটনাংক কম।

 

ব্যাপন ও নি;সরণের ক্ষতিকর দিক:  

 

ব্যাপনের ফলে দুর্গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে।

 

কলকারখানার বিষাক্ত গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পরিবেশের ক্ষতি করছে।

 

কলকারখানার দূষিত পানি ব্যাপন প্রক্রিয়ায় নদীর পানিকে দূষিত করেছে।

 

সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে গ্যাস দ্রুত ছড়িয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।

নিউক্লিয়ার চুল্লিতে গ্যাস নি:সরণের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে।    

 

তাপপ্রয়োগে পদার্থের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি:  তাপ প্রয়োগে পদার্থের অণুসমূহ তাপশক্তি গ্রহণ করে। এই শক্তি গ্রহণ করে পদার্থের কণা পূর্বের থেকে বেশি গতিশীল হয় । এতে কণা বেশি গতিশক্তি অর্জন করে। তাই তাপপ্রয়োগে পদার্থের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়।

 

পানির স্ফুটনাংক ১০০ডিগ্রী সেলসিয়াস বলতে বোঝায়:  স্বাভাবিক চাপে পানিকে তাপ দিলে পানি ১০০ ডিগ্রী সেলসিয়াসে বাষ্পীয় অবস্থায়  পরিণত হবে।