বোদায় পরীক্ষার হলে মোবাইলে প্রশ্নের উত্তর সংগ্রহ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৭
পঞ্চগড়ের বোদা উপজেলা এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে গণ টুকাটুকি ও মোবাইল ফোনে প্রশ্নের উত্তর নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বোদা প্রাথমিক বিদ্যালয়ে দাখিল কেন্দ্রে পরিদর্শকের সামনেই উপজেলার শালশিরি দাখিল মাদারাসার এক ছাত্র মুঠো ফোন ব্যবহার করে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে খাতায় লিখতে দেখা যায়। বিষয়টি কেন্দ্র সচিব মফিজ উদ্দীনকে জানানো হলে, তিনি তাত্ক্ষণিক ওই মোবাইলটি তার আয়ত্তে নেন।