কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন এলাকায় কাকড়ি নদীর পাড় থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন এলাকায় কাকড়ি নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।