আমতলীতে স্কুলের কাজে আঙ্গুল হারাল শিক্ষার্থী
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
উপজেলার মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরর দ্বারা স্কুল ভবনের মাটির কাজ করানোর সময় বৃহস্পতিবার বেল্লাল (৯) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী খোন্তার কোপে একটি আঙ্গুল হারিয়েছে। আরেকটি আঙ্গুলও প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঐ শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।