সিআইএ’র পরিচালক পদে মনোনয়নের পর সিনেটে জন ব্রেনানের শুনানি

জন ব্রেনানকে সিআইএর পরিচালক হিসেবে ওবামা প্রশাসন মনোনয়ন দেয়ার পর সিনেটের একটি কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। চূড়ান্ত নিয়োগের শুনানিতে ব্রেনানের কাছে বিতর্কিত ড্রোন হামলা এবং কথা বের করার জন্য কঠোর জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাওয়া হয়। বিশেষ করে পানিতে চুবিয়ে কথা বের করার ব্যাপারে। এদিকে বুধবার সিনেটের শুনানির প্রাক্কালে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন ওবামা ড্রোন হামলার আইনি ভিত্তির রূপরেখা সম্পর্কিত গোপন নথিপত্র প্রদান করবেন। জন ব্রেনান বলেন, আমি সিআ্্্্্্্্ইএর বিতর্কিত কৌশলগুলো বদলাবার চেষ্টা করিনি কেননা আমি এসব কর্মসূচির দায়িত্বে ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে কোন কোন সহকর্মীর কাছে এব্যাপারে আপত্তি জানিয়েছি। ব্রেনান প্রেসিডেন্ট বুশের সময় গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন, বর্তমানে তিনি ওবামার সন্ত্রাস-বিরোধী কর্মসূচির একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন।