স্বরূপকাঠীতে জেপির
কার্যালয় উদ্বোধন
১৫ ফেব্রুয়ারি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২১
আগামী ১৫ ফেরুয়ারি স্বরূপকাঠীতে জাতীয় পার্টির (জেপি) আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হবে। উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের মিয়ারহাট বন্দরে এই কার্যালয় স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা জেপির আহবায়ক মো. নাজমুল ইসলাম সাঈদ, সদস্য সচিব কাজী আনোয়ার সাদাত পিয়াল, রফিকুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ। ব্যবস্থাপনায় থাকবেন জেপির যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন মুরাদ। - প্রেস বিজ্ঞপ্তি