মুরাদনগর-ইলিয়টগঞ্জ
সড়কে গণডাকাতি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বোরারচর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে গণডাকাতি হয়। একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে লাশবাহী গাড়িসহ অন্তত ১০টি যানবাহন আটকে চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে সেখানে এই গণডাকাতি চলে। ডাকাতির বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশের কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ডাকাতির শিকার চালক ও যাত্রীরা। ঘটনার পর থেকে তারা ভোর ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ পেয়ে মুরাদনগর থানার এসআই সিরাজুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।