চট্টগ্রামে যুবকের
লাশ উদ্ধার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
নগরীর কোতয়ালী থানার চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার রাতে চেরাগী পাহাড় মোড়ে দৈনিক আজাদী পত্রিকার সামনের গলি থেকে পুলিশ ঐ যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।