মাইজভাণ্ডারে আজ
খোশরোজ শরিফ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
হযরত শাহ্সুফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারি (ক.)-এর ৭৬তম পবিত্র খোশরোজ শরিফ আজ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—রওজায় গিলাফ বিছানো, খতমে কুরআন, খতমে গাউসিয়া, সালানা জলসা, ফ্রি চিকিত্সা ক্যাম্প, আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও আখেরি মুনাজাত।
খোশরোজ শরিফে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আনজুমান সভাপতি ও হযরত শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারি।