অগ্নি-৫ ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন
করছে ভারত
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করছে ভারত। এটি একই সময়ে বিভিন্ন ধরনের বিস্ফোরক বহনে এবং একই সময়ে বিভিন্ন দিকে লক্ষ্যভেদ করতে সক্ষম হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধান ভিকে সরাসোয়াত গতকাল শুক্রবার জানান, অগ্নি-৫ প্রধানত কৌশলগত প্রতিরক্ষামূলক অস্ত্র। এখন আমরা অগ্নি-৬ তৈরি করতে চাই। এর শক্তি হবে কয়েকগুণ। এই ক্ষেপণাস্ত্র কতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম হবে সেই বিষয়টি জানাতে অস্বীকৃতি জানান তিনি। গত বছরের এপ্রিলে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত যেটি সাড়ে ৫ হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। অগ্নি-৬ আগেরটার চেয়ে বেশি গতিসম্পন্ন হবে উল্লেখ করেন ডিআরডিও প্রধান। এতে অনেকগুলো বোমা রাখা সম্ভব হবে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রের নকশার কাজ সম্পন্ন হয়েছে। এখন এর কাঠামোগত কাজ বাকি আছে। অগ্নি-৬ তৈরি সম্ভব হলে ভারত এ ধরনের ক্ষেপণাস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাতারে পড়বে।