আজ ১৮ দলের বিক্ষোভ সমাবেশ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে আজ শনিবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ করেছে বিএনপি।