এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৩
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা ফিরোজ মিয়া এবং সজিব রায়, আল-মানছুর, সাখাওয়াত, শিমুল, শারমিন, জাহাঙ্গীর মীর, তুলি, সালমা, রাজীব মিত্র, শরিফ, দিপু, হাবীব, মোজাজ্জর কামিনী গ্রুপের দলনেতা নুসরাত তানজিন এবং শাহনাজ, মুসফিকা, রেশমা, কেয়া, মল্লিকা দেব, সাজ্জাদ, রায়হান, সাকিবুল, স্বপন, জাহাঙ্গীর, শিমুল গ্রুপের দলনেতা ফাতেমা আক্তার এবং অসমিতা, মমতা, মেঘলা রানী, মালিহা, রফিক, আরিফ, আঁঁখি, সাথী, মাহিবুল, সিদ্দিক, অপূর্ব, সাইফুল দোয়েল গ্রুপের দলনেতা আয়েশা আক্তার এবং শারমিন সুলতানা, সুজন, সজল, কামরুল, নুরুল হক, মোক্তার, তাসলিমা এবং তন্নী । তারা সকলে মিলে দুটি অধ্যায়ে মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে।পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে।
তাদের এ অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞান মূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে
অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন)
কোম্পানি সংগঠন
০১. কোম্পানি সংগঠন কী ?
উত্তর: কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী ও সীমিত দায় সম্পূর্ণ যে বৃহত্ আকারের ব্যবসায় সংগঠন গঠন করে তাকে কোম্পানি সংগঠন বলা হয়।
০২. সীমিত বা সীমাবদ্ধ দায় কী ?
উত্তর: যে শেয়ারহোল্ডারদের দায় সাধারণত তাদের ক্রীত শেয়ারের আঙ্গিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ দায় বলা হয়।
০৩. কোম্পানির আইনগত সত্তা কী ?
উত্তর: যে আইনগত সত্তার বলে ব্যক্তি না হয়েও কোম্পানি নিজ নামে লেনদেন করতে, চুক্তি করতে বা ব্যক্তির ন্যায় অধিকার প্রয়োগ করতে পারে তাকে আইনগত সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা বলে।
০৪. চিরন্তন অস্তিত্ব কী ?
উত্তর: কোম্পানির শেয়ার মালিকের মৃত্যু, দেউলিয়াত্ব বা অন্য কোন কারনে সহজে এর অস্তিত্ব বিপন্ন হয় না বলে একে চিরন্তন অস্তিত্ব বলে।
০৫. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কী ?
উত্তর: যে প্রতিষ্ঠান আইন অনুযায়ী গঠন, আইনের বিধান অনুযায়ী পরিচালিত ও আইন অনুযায়ী এর বিলোপ সাধন ঘটায় তাকে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলে।
০৬. কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় ?
উত্তর: পাবলিক লি: কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়।
০৭. কোন কোস্পানির শেয়ার জনসাধারনের নিকট বিক্রি করা যায় না ?
উত্তর: প্রাইভেট লি: কোম্পানির শেয়ার জনসাধারণের নিকট বিক্রি করা যায় না।
০৮. কোম্পানি সংগঠনের উত্পত্তির মূল কারণ কী ?
উত্তর: একমালিকানা এবং অংশীদারী ব্যবসায়ের সাংগঠনিক সীমাবদ্বতা এবং ব্যবসায় জগতে ব্যাপক উন্নয়নের কারনে কোম্পানি সংগঠনের উত্পত্তি ঘটে।
০৯. বিধিবদ্ধ কোম্পানি কী ?
উত্তর: দেশের আইন সভা, সংসদ বা রাষ্ট্রপতির
বিশেষ অধ্যাদেশ বলে গঠিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়।
১০.নিবন্ধিত কোম্পানি কী ?
উত্তর: যে সকল কোম্পানি দেশে বহাল কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলে।
১১. অসীম দায় সস্পূর্ন কোম্পানি কী ?
উত্তর : যে নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় অসীম থাকে বা কোম্পানির দায়ের জন্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় জন্মে তাকে অসীম দায় সম্পূর্ণ কোম্পানি বলে।
১২. কত সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি সংগঠন পরিচালিত হয় ?
উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি সংগঠন পরিচালিত হয়।
১৩. প্রাইভেট লি: কোম্পানি কী ?
উত্তর: যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা পঞ্চাশ জন এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় নিষিদ্ধ থাকে এবং পরিমেল নিয়মাবলির বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য তাকে প্রাইভেট লি: কোম্পানি বলা হয়।