উদ্দীপনা সংবাদ

ঢাকা কমার্স কলেজের বার্ষিক ভোজ সভা অনুষ্ঠিত

সম্প্রীতি, ঐক্য, মূল্যবোধ জাগরণে ঢাকা কমার্স কলেজের বার্ষিক ভোজ সভা গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ নুরুল ইস্লাম ফারুকী । এতে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক ও অন্যান্য সদস্যবৃন্দ । এ ভোজ সভায় উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।