১০০ কোটিতে ‘রেস টু’
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
পরিচালক আব্বাস মুস্তানের অ্যাকশন-থ্রিলার ছবি ‘রেস’-এর সিক্যুয়াল ‘রেস টু’ এরই মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০.৪৫ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। ছবির এই সাফল্যে পরিচালকসহ ছবিটির সকল কলাকুশলী উত্সবে মেতে উঠেছেন। এখনও নিয়মিত ছবিটির ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে তারা। ছবিটিতে অভিনয় করেছেন— সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, জেক্যুলিন ফার্নান্দিজ, অনিল কাপুর, আমিশা পাটেল, বিপাশা বসুসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে ঘোষণা হয় ১০০ কোটি রুপির ক্লাবের কথা। যেসব ছবি ১০০ কোটি রুপি আয় করতে পারবে শুধুমাত্র সেইসব ছবিকেই বক্স অফিসে সুপারহিট ছবি হিসেবে গণ্য করা হবে। আর সেই প্রতিযোগিতায় নেমেছে বলিউডের প্রায় সব ছবিই। এখন ধারাবাহিকভাবে প্রতিমাসেই এই সফলতা পাচ্ছে বলিউডের ছবিগুলো।