গেটাফের বিরুদ্ধে আজ মাঠে নামছে বার্সেলোনা

লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা আজ তুলনামূলক বিচারে দুর্বল দল গেটাফের মুখোমুখি হবে। জয়হীন দুটি ম্যাচ কাটানোর পরে গেটাফের বিরুদ্ধে আজকের ম্যাচ দিয়ে নিশ্চিতভাবেই জয়ের ধারায় ফিরতে চাইবে তারা। নিজেদের সর্বশেষ ছয় ম্যাচের মাত্র দুটিতে জয় পাওয়া বার্সা ৫৯ পয়েন্ট নিয়ে এখনো আছে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে গত ম্যাচে বার্সার ড্রয়ের সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ ব্যবধান কমিয়ে এনেছে নয় পয়েন্টে। ওদিকে পয়েন্ট টেবিলের দ্বাদশ দল গেটাফে নিজেদের সর্বশেষ দশ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তাদের জন্য আরও বড় দু:সংবাদ হচ্ছে নু ক্যাম্পে স্বাগতিকরা গত ১২ ম্যাচের একটিতেই শুধু জিততে পারেনি। তাছাড়া লিওনেল মেসি মাঠে নামবেন টানা ত্রয়োদশ ম্যাচে গোলের লক্ষ্য নিয়ে। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে খেলতে পারবেন না মিডফিল্ডার জাভি।