রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও শিক্ষার্থীদের নামে মামলা প্রতাহারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মোহম্মদ ইকবাল রুমি শাহ, শিক্ষার্থী আতিকুর রহমান, আব্দুর রকিব, শেখ সাদী, হারুনুর রশীদ, তহিদা বেগম প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়ার প্রতি আহ্বান জানান।