শ্রীপুরে ট্রাক চাপায় ছাত্রের মৃত্যু

শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ সড়কের গোয়ালপাড়া নামক স্থানে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও গাড়ি চালককে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, গোয়ালপাড়া গ্রামের সৌদি প্রবাসী রেজাউল বিশ্বাসের পুত্র ও শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ইমরান বিশ্বাস (১২) শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে হঠাত্ দৌড় দিয়ে লাঙ্গলবাধ-শ্রীপুর ওয়াপদা পাকা সড়কের উপর পৌঁছামাত্রই শ্রীপুরমুখী পাট বোঝাই ট্রাক ( নং ঢাকা মেট্রো-ট-১৪-৯৮৭১) তাকে চাপা দেয়।