প্রকাশিত সংবাদ
প্রসঙ্গে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
‘বড়পুকুরিয়া তাপ বিদ্যুত্ কেন্দ্র পরিত্যক্ত কয়লার পরিবর্তে ঠিকাদারকে সরবরাহ করা হচ্ছে ভালো কয়লা’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে ১৯শে জানুয়ারি ২০১৩ প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। প্রতিবাদে বলা হয়েছে, খবরটি তথ্য নির্ভর নয়। পরিত্যক্ত কয়লার সাথে বিদ্যুত্ উত্পাদনের জন্য কেনা ভাল কয়লা দেয়ার কোন সুযোগ নেই।
প্রতিবেদক বক্তব্য, গ্রামবাসিরা জানিয়েছেন ঘটনার দিন ভালো কয়লা নিয়ে তিনটি ট্রাক বাইরে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একটি ট্রাক চলে যাওয়ার সুযোগ পেলেও ২টি ট্রাক অভিযোগকারিদের চাপের মুখে তাপবিদ্যুত্ কেন্দ্রর মধ্যে ফেরত গিয়ে ভালো কয়লা নামিয়ে খালি ট্রাক নিয়ে চলে যেতে বাধ্য হয়।