মজিদা বেগম মহিলা কলেজে দোয়া মাহফিল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে শনিবার সকালে কলেজ মিলনায়তনে কেক কাটা , আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, প্রভাষক মোঃ হালিম, বিশ্বাস সাইদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল হক, মোঃ মুরাদ হোসেন, মোঃ ওসমান গনি, শিক্ষার্থী চাঁদনী ও মুক্তা প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাও: আমিন খান। পরে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া গতকাল কাউখালি জাতীয় পার্টি (জেপি), গাইবান্ধা জাতীয় ছাত্র সমাজ ও বরিশাল প্রেস ক্লাব পৃথকভাবে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মবার্ষিকী পালন করে। উক্ত তিন স্থানেই আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।