কুমিল্লায় দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার বাড়িতে শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় নিহত দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সফিকুল ইসলাম ভূইয়ার শায়েস্তানগরের গ্রামের বাড়িতে শত শত মুক্তিযোদ্ধার শোকের মাতম চলছে। শুক্রবার দাউদকান্দির শহীদনগরে সফিক কমান্ডার সড়ক দুর্ঘটনায় মারা গেলে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে পড়ে। মোবাইল ফোনের সুবাদে সমস্ত এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে দাউদকান্দি এবং পার্শ্ববর্তী এলাকার মুক্তিযোদ্ধারা তার বাড়িতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। গতকাল শনিবারও মুক্তিযোদ্ধারা তার কবরে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।