বেতাগীতে অনিশ্চয়তায় পরীক্ষার্থীর জীবন

বেতাগীতে অসতর্কতায় রাইয়ান আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী উদ্বেগাকুল সময় কাটছে। বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে বাংলা ১ম পত্র (সৃজনশীল) পরীক্ষার দিন অনিয়মিত সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহের কারণে তার জীবনে সংকট নেমে এসেছে। সে বিবিচিনি স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী । জানা গেছে, কক্ষ পরিদর্শক বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুধাংশু মিস্ত্রী ১নং পরীক্ষাকক্ষে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র কম দেয়ায় বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী রাইয়ান আক্তারকে পার্শ্ববর্তী কক্ষ থেকে অনিয়মিত সিলেবাসের প্রশ্নপত্র এনে দেন।