মনোহরগঞ্জে নুরুল আলমের
বাড়িতে শোকের মাতম
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের নারারপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ নুরুল আলম (২৪) নিহত হন। এ ঘটনায় আলমের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারানোর বেদনায় বুকফাটা কান্নায় মা-বাবা দু’জনই বাকরুদ্ধ। নিহত নুরুল আলম বাবা-মায়ের ৩ সন্তানের মধ্যে ২য়। সাংসারিক টানাপোড়েনের মাঝে ও বহু কষ্টে ছেলেকে ২০১১ সালে ২৪ এপ্রিল বিদেশ পাঠান বৃদ্ধ বাবা আবুল হোসেন। দুর্ঘটনার আগের দিন মা নুরজাহানের সাথে শেষ কথা হয় ছেলে নুরুল আলমের, ওই সময় মায়ের কাছে ছোট ভাইয়ের লেখাপড়া, বড় ভাইয়ের সংসার, বৃদ্ধ বাবার শারীরিক অবস্থাসহ পারিবারিক খোঁজ নেন তিনি। আকামার মেয়াদ বাড়িয়ে সহসা দেশে আসার কথাও জানান।