কটিয়াদীতে ছেলের হাতে মা খুন

কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী ব্রহ্মপুত্র নদের চরে শনিবার সকাল সাড়ে দশটায় জমিতে কাজ করার সময় সত্ পুত্রের হামলায় মা মর্জিনা (৩৮) নিহত ও পিতাসহ ২ জন গুরুতর আহত হয়। আহত পিতাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উক্ত গ্রামের আব্দুল হাসিমের প্রথম স্ত্রী মারা গেলে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালীয়া গ্রামের মর্জিনা বেগমকে বিবাহ করে। বিবাহের পর সম্পত্তি নিয়ে প্রথম পক্ষের পত্র বাবুল মিয়ার (৩৫) সহিত পিতার বিবাদ শুরু হয়। ঘটনার এক পর্যায়ে শনিবার সকালে পিতা আব্দুল হাসিম, সত্ মা ও সত্ ভাই আব্দুল্লাহ (৩) সহ জমিতে কাজ করার সময় বাবুল মিয়া ঘটনাস্থলে গিয়ে এদেরকে লাঠি দিয়ে বেদম মারপিট শুরু করে। এতে সত্ মা মর্জিনা ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হয়েছে। লাশ মর্গে।