আজকের অনুষ্ঠান

রবিবার পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডাব্লিউবিবি ট্রাস্ট :রেল উন্নয়ন ও আমাদের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা, সিরডাপ মিলনায়তন, বিকাল ৩টা। ভয়েস অব আমেরিকা ও ডেফোডিল ইউনিভার্সিটি :ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সম্মানে মিলনমেলা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তন, বিকাল সাড়ে ৪টা। বাংলাদেশ মহিলা পরিষদ :জাতীয় সংসদে নারী আসন সংখ্যা একতৃতীয়াংশ বৃদ্ধির দাবিতে সমাবেশ, জাতীয় সংসদ ভবনের সামনে, বিকাল ৩টা। ইন্টারন্যাশনাল পিইএন বাংলাদেশ সেন্টার :বাংলা ভাষার বিকৃতি রোধে করণীয় শীর্ষক আলোচনা ও কবিতা পাঠ, জাতীয় প্রেসক্লাব, সকাল সাড়ে ১০টা।