চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী তিনটি প্যানেলে বিভক্ত হয়ে ১৮টি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৩ প্যানেলের ২ জন করে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন:মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমন্বয় পরিষদের আনোয়ারুল ইসলাম চৌধুরী ও মো. আবদুর রশিদ, জাতীয়তাবাদী ও ইসলামী চেতনায় বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদের কাজী সাইফুদ্দীন আহমদ চৌধুরী ও মো. এনামুল হক এবং দলনিরপেক্ষ সমমনা পরিষদের চন্দন দাশ ও মো. কামাল উদ্দিন।