ফো কা স

সেল্ফ টাইটেলে

সেল্ফ টাইটেলে প্রকাশিত হয়েছে অনিতার দ্বিতীয় একক ‘অনিতা’। প্রকাশ করেছে জি-সিরিজ। অ্যালবামে সংগীতায়োজন করেছেন পঙ্কজ, রাজীব হোসেন ও নমন। অ্যালবামের গানগুলো হলো—‘শুধু তোমাকে’, ‘ফেলে আসা’, ‘নীল রাত’, ‘অস্থিরতা’, ‘অনুভব’, ‘বন্ধু’, ‘তোকে আর’, ‘তোমার হাতে’ ইত্যাদি। উল্লেখ্য, এরই ভেতরে গাজী শুভ্রর পরিচালনায় অনিতার একটি ভিডিও শ্রোতা-দর্শক মহলে ব্যপক সমাদৃত হয়। অনিতা তার দ্বিতীয় একক প্রসঙ্গে বলেন, ‘এই অ্যালবামটি দীর্ঘদিন ধরে আমি তৈরি করছি। অ্যালবামটি খুব স্বাভাবিকভাবেই একটু ভিন্নধাঁচের হবে, কারণ আমি নিজেও ভিন্ন ধারার গানেরই চর্চা করে থাকি।