নির্মাতার বিয়ে
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৯
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নির্মাতা ও লেখক সত্যজিত রায়। কনে দীপান্বিতা কুণ্ডু পূজা। সনাতন রীতি অনুসরণ করে পারিবারিকভাবে বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশেই পুরান ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে পেশায় ফার্মাসিস্ট হলেও মূলত কোরিওগ্রাফার হিসেবেই এই সম্পর্কের সূচনা বলে জানান বর সত্যজিত রায়। সত্যজিত বলেন, ‘তিন বছর আগে সরস্বতী পূজার এক অনুষ্ঠানে তার সাথে পরিচয় হয়। তারপর থেকেই সম্পর্কের সূচনা।’