মিউজিক ভিডিও নির্মাণে নাহিদ আহমেদ বিপ্লব

‘মেঘে ঢাকা আকাশে খোঁজো না আমাকে’ শিরোনামে জিনাত আরা মোনার একক মিউজিক ভিডিও নির্মাণ করলেন নাহিদ আহমেদ বিপ্লব। কক্সবাজারের ইনানী বিচসহ বিভিন্ন মনোরম লোকেশনে এই মিউজিক ভিডিওর শুটিং করা হয়। গানটির কথা ও সুর করেছেন শান্তনু। ভিডিওটি নির্মাণ প্রসঙ্গে নাহিদ আহমেদ বিপ্লব বলেন, ‘গানটি কথা ও সুর খুব ভালো হয়েছে। গানের কথা ও সুরের চাহিদা অনুযায়ী ভিডিওটির লোকেশন নির্ধারণ করেছি। মানসম্মত নির্মাণে আমি সর্বদাই আপসহীন, এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি বলেই আমার বিশ্বাস। বেশ কয়েকটি চ্যানেলে কিছুদিন ধরে মিউজিক ভিডিওটি প্রচারিত হচ্ছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’