‘রিকশা গার্ল’ থেকে ‘নাঈমার রঙ’

‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরীর পরবর্তী সিনেমা কবে দেখতে পাবে সেই অপেক্ষা দর্শকদের। এই পরিচালক বর্তমানে ব্যস্ত রয়েছে তাঁর পরবর্তী সিনেমা নিয়ে। যার শিরোনাম প্রথমে নির্বাচন করা হয় ‘রিকশা গার্ল’। কিন্তু সম্প্রতি এই নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় ‘নাঈমার রঙ’। এর কারণ হিসেবে পরিচালক জানান ইংরেজি নামে সেন্সর হয় না বলে নাম পরিবর্তন করেছেন তিনি। অমিতাভ রেজা বলেন, ‘নির্মাণের পর সিনেমা নিয়ে কোনো ঝামেলায় জড়াতে চাই না। তাই বাংলা নাম করা। ইংরেজি নামটিও থাকবে। তবে বাংলা নামে সেন্সর করা হবে।’

‘নাঈমার রঙ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী নভেরা রহমান। গত মাসের মাঝামাঝিতে রাজধানীর বাইরে টানা ৭-৮ দিন ছবিটির শুটিং করা হয় বলে জানা যায়। শিগগিরই আবারো শুটিং শুরু হবে।