দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৯ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৯ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ২ ও ৪। শুভ বার রবি ও সোমবার। শুভ রত্ন মুক্তা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:মেধাবী ও আদর্শবাদী। আপনি দয়ালু ও অনুভূতিপ্রবণ। কল্পনা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। আপনি অস্থির চঞ্চল। বাধা ও সংঘাত এড়িয়ে চলতে চান। নতুনত্ব ও বৈচিত্র্যের জন্য আপনি ভ্রমণ ভালোবাসেন। বড় কিছু করার স্বপ্ন দেখেন। অনেক সুযোগ আসবে আপনার। কিন্তু সাফল্য লাভের জন্য আপনাকে ঊর্ধ্বে উঠতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী আলভা এডিসন, কবি আসাদ চৌধুরী, গাজী সাহাবুদ্দিন আহমেদ, গোপালচন্দ্র হালদার, সত্যেন্দ্র নাথ দত্ত, বিচারপতি মাহবুব মোর্শেদ, সরকার ফিরোজ উদ্দিন, মোহাম্মদ রফিকুজ্জামান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):ন্যায্যপ্রাপ্তি হতে বঞ্চিত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আপনজন কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাচাই না করে কাউকে বিশ্বাস করবেন না। কেউ আজ আপনাকে প্রতারিত করতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। হটাত্ অসুস্থ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন):জনসম্পৃক্ত পেশায় সুফল পাবেন। আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অপচয় রোধের চেষ্টা করুন। পাওনা টাকা নাও পেতে পারেন। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা আছে। কারো ভুল পরামর্শে কান না দিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):মা বাবা কারো শারীরিক অবস্থার অবনতি হতে পারে। দুঃশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনার ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। রোমান্টিক বিষয়টিতে সতর্কতা অবলম্বন করুন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। গণসংযোগে সুফল পাবেন। দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। সামাজিক কাজে জড়াতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা ঠিক হবে না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিজ্ঞান ও বাণিজ্য বিজ্ঞানের ছাত্ররা পড়াশোনায় উত্সহ বোধ করবেন। শরীর ভালো যাবে না। বুকের কোনো সমস্যা দেখা দিতে পারে। শিল্পীদের জন্য সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):আবেগ প্রবণতা পরিহার করতে পারলে ভালো করবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। ব্যবসায় কিছুটা মন্দাভাব বিরাজ করবে। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন বন্ধু লাভের যোগ আছে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):অহেতুক কোনো কাজে অর্থনষ্ট হতে পারে। দিনের শুরু থেকেই সতর্কতা অবলম্বন করুন। গণমাধ্যমে কর্মরত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):পারিবারিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। রোমান্স শুভ নয়। পরকীয়া চর্চা না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):শরীর ভালো যাবে না। অসুস্থতায় দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। নতুন বন্ধুলাভের যোগ আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কাওকে ঋণ দিলে ফেরত নাও পেতে পারেন।