তরুণী কথা
সোনিয়া সুলতানা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
আমরা নারীরা সমাজের সব ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছি। সমাজ আমাদের মানসিকতাকে এতো সংকীর্ণ করে দিয়েছে যে, আমরা বড় কোন স্বপ্ন দেখতে ভয় পাই। তবু গত কয়েক বছর যাবত্ এদেশের নারীরা বিভিন্ন অঙ্গনে যে সফলতা রেখেছে সেটা সত্যি অভাবনীয়। আমার মনে হয় একটি সমাজ, রাষ্ট্রের উন্নতি তখনই হতে পারে যখন রাষ্ট্রের নারী অনেক বেশি অগ্রসর হয়। আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ কাঠামো— সর্বত্রই নারীদের সফল ও নিশ্চিত নিরাপত্তা দরকার। বর্তমানে নারীর অগ্রযাত্রার আরেকটি বড় বাধা হচ্ছে নারী নির্যাতন। আর নির্যাতনের ধরনও দিন দিন বাড়ছে। এর জন্য আরো বেশি পদক্ষেপ দরকার। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আইন কাঠামো— সর্বত্রই নারী নির্যাতনের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়া মানে আমাদের নারীদের অগ্রযাত্রা থমকে যাওয়া। কারণ নির্যাতনের ভয়ে অনেক নারীই আবার নিজেকে ঘরমুখী করবে। সর্বোপরি বলবো নারীর এগিয়ে যাওয়ার মাঝেই আমাদের উন্নতি নিহিত।