এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা ফিরোজ মিয়া এবং সজিব রায়, আল-মানছুর, সাখাওয়াত, শিমুল, শারমিন, জাহাঙ্গীর মীর, তুলি, সালমা, রাজীব মিত্র, শরিফ, দিপু, হাবীব, মোজাজ্জর কামিনী গ্রুপের দলনেতা নুসরাত তানজিন এবং শাহনাজ, মুসফিকা, রেশমা, কেয়া, মল্লিকা দেব, সাজ্জাদ, রায়হান, সাকিবুল, স্বপন, জাহাঙ্গীর, শিমুল গ্রুপের দলনেতা ফাতেমা আক্তার এবং অসমিতা, মমতা, মেঘলা রানী, মালিহা, রফিক, আরিফ, আঁঁখি, সাথী, মাহিবুল, সিদ্দিক, অপূর্ব, সাইফুল দোয়েল গ্রুপের দলনেতা আয়েশা আক্তার এবং শারমিন সুলতানা, সুজন, সজল, কামরুল, নুরুল হক, মোক্তার, তাসলিমা এবং তন্নী । তারা সকলে মিলে দুটি অধ্যায়ে মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে।পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞান মূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে অধ্যায়: ৫ (ব্যবসায় সংগঠন) কোম্পানি সংগঠন ১৪.পাবলিক লি: কোম্পানি কী ? উত্তর: যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানি শেয়ার ও ঋনপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়ের আহবান জানাতে পারে তাকে পাবলিক লি: কোম্পানি বলে। ১৫. সরকারি কোম্পানি কী ? উত্তর: যে সসীম দায় সম্পূর্ণ কোম্পানির সকল শেয়ার বা কমপড়্গে ৫১% শেয়ার সরকারী মালিকানায় থাকে তাকে সরকারী কোম্পানি বলে। ১৬.হোল্ডিং কোম্পানি কী ? উত্তর: যদি কোন কোম্পানি অন্য কোন কোম্পানির ৫০% ভাগ এর বেশি শেয়ারের মালিক হয় বা মোট ভোট দান ক্ষমতার ৫০% এর অতিরিক্ত ভোট দান ক্ষমতা ভোগ করে বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয় তবে ঐ কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হয়। ১৭.অধীনন্থ কোম্পানি কী ? উত্তর: কোন কোম্পানির ৫০% এর বেশি শেয়ার বা ভোট দান ক্ষমতা অন্য কোন কোম্পানির অধীনে থাকলে বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যড়্গ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোন কোম্পানির অধীনে থাকলে তাকে সাব-সিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি বলে। ১৮. প্রাইভেট লি: কোম্পানি কত জন সদস্য নিয়ে গঠিত ? উত্তর: প্রাইভেট লি: কোম্পানি কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে গঠিত। ১৯. কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য ? উত্তর:পাবলিক লি: কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। ২০.কোন কোম্পানির শেয়ার জনসাধারণের নিকট বিক্রয় করা যায় না ? উত্তর: প্রাইভেট লি: কোম্পানির শেয়ার জনসাধারনের নিকট বিক্রয় করা যায় না। ২১.কোম্পানি গঠনের পদক্ষেপ কয়টি ? উত্তর: কোম্পানি গঠনের পদক্ষেপ চারটি। ২২. কোম্পানি গঠনে উদ্যোগ গ্রহণ কী ? উত্তর: উদ্যোগ গ্রহণ বলতে কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান, যাচাই ও সংগঠিত করার প্রক্রিয়াকে বুঝায়। ২৩. কোম্পানি গঠনে আর্থিক পরিকল্পনা কী ? উত্তর: সম্ভাবতা যাচাই কালে প্রকল্প ব্যয়ের যে হিসাব ধরা হয় এ পর্যায় এসে সেই অর্থ কখন ও কিভাবে সংগ্রহীত হবে তার পরিকল্পনা গ্রহণ করাকে আর্থিক পরিকল্পনা বলা হয়।