বাগদাদে ইরানি ক্যাম্পে মিসাইল হামলায় ছয়জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের নিকটে ইরানের ভিন্নমতাবলম্বীদের একটি ক্যাম্পে শনিবার এক হামলায় ছয়জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ঐ ঘটনার পর গতকাল রবিবার তার প্রেস অফিস থেকে এ বিবৃতি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘কুরুচিপূর্ণ এবং বিবেকহীন সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছে। তাছাড়া অতিসত্বর এ ঘটনার তদন্ত এবং ক্যাম্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।