আশুগঞ্জে হত্যাকারীদের গ্রেফতার দাবি
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত কলেজ ছাত্র সাইফুল আলম স্মরণে গত শনিবার আড়াইসিধা কেবি হাইস্কুল মাঠে এক শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোকসভা এক পর্যায়ে প্রতিবাদ সভায় পরিণত হয়। দাবি ওঠে আড়াইসিধা নতুন চকবাজারের ঘটনাস্থলে সাইফুল আলম স্মরণে স্মৃতিফলক নির্মাণ করার।
উপজেলা চেয়ারম্যান হাজী মো. আনিসুর রহমানের সভাপতিত্বে শোক সভায় বক্তৃতা করেন নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, ওসি গোলাম ফারুক প্রমুখ।